Parts of Speech হলো ইংরেজি ব্যাকরণের ভিত্তি। এটি আমাদের শেখায় একটি বাক্যে কোন শব্দ কী কাজ করছে। সঠিকভাবে Parts of Speech জানলে ইংরেজি শেখা অনেক সহজ হয়ে যায়।

 
What is parts of speech, Parts of Speech in Bengali

What is parts of speech ?

"Parts of speech" এর 'part' যার অর্থ হল 'অংশ' এবং 'speech' যার অর্থ হল 'বক্তৃতা' । অর্থাৎ 'parts of speech' মানে হল বক্তৃতার অংশ ।


আমরা যখন মুখে কিছু বলি তখন সেটার নাম দিই কথা বা বক্তিতা, কিন্তু সেটা যখন আমরা লিখে প্রকাশ করি তখন সেটার নাম দিই বাক্য । অর্থাৎ 'parts of speech' -কে আমরা বাক্যের অংশও বলতে পারি ।


উদাহরণ হিসেবে যদি বলি, I go to school everyday - এটি একটি কথা বা বিবৃতি কিন্তু এটিকেই যখন ভাষায় লিখে প্রকাশ করব তখন এটি হয়ে যাবে বাক্য বা Sentence .


এখন এই বাক্যে ( I go to school everyday ) যতগুলি শব্দ আছে ( I, go, to, school, everyday ), তাদের প্রত্যেকটি হল এই বাক্যের এক একটি অংশ বা parts of speech .


Parts of speech definition :-


যে কোনো একটি sentence এর মধ্যে বিভিন্ন অর্থের যে কতগুলি শব্দ থাকে, তাদের প্রত্যেকটি কে বাক্যের অংশ বা 'parts of speech' বলে ‌।

উদাহরণ :- 

বাক্য ১ - The Sky is blue - আকাশ নীল ।

বাক্য ২ - My name is Amal - আমার নাম অমল ।

উপরের ১ নং এবং ২ নং বাক্যে যতগুলি word বা শব্দ আছে ( The, Sky, is, blue, My, name, is, Amal ) সেই প্রত্যেকটি শব্দ হলো বাক্যের এক একটি অংশ বা parts of speech


Types of parts of speech :-


"parts of speech" - এই অংশটি কে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় 'part' এর সঙ্গে 's' যুক্ত আছে, অর্থাৎ এখান থেকে বুঝতে হবে যে কোন একটি বক্তৃতা বা বাক্যের একটি নয় একাধিক অংশ থাকে ।

"Parts of speech" -কে আট ভাগে ভাগ করা হয় । যথা - 

১. Noun ( বিশেষ্য )

২. Pronoun ( সর্বনাম )

৩. Verb ( ক্রিয়া )

৪. Adverb ( ক্রিয়া বিশেষণ )

৫. Adjective ( বিশেষণ )

৬. Preposition ( পদান্বয়ী অব্যয় )

৭. Conjunction ( সংযোজক অব্যয় )

৮. Interjection ( বিস্ময়সূচক অব্যয় )


"Parts of speech" -এর এই আটটি ভাগ সম্পর্কে নিচে আলোচনা করা হলো -


Noun :--

যে সব ব্যক্তি, বস্তু বা প্রাণীকে আমরা চোখে দেখি, স্পর্শ করি, কানে শুনি সেগুলির প্রত্যেকটিই হল Noun . আবার যেসব গুণ কাজ বা অবস্থাকে চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না বা কানে শোনা যায় না সেগুলিও Noun .

যেমন - book, chair, Kolkata, cow ইত্যাদি ।

Read more about Noun


Pronoun :--

বাক্যের মধ্যে আমরা একই noun এর ব্যবহার বারবার না করে সেই noun-এর বিকল্প একটি শব্দ ব্যবহার করি । এই বিকল্প শব্দটিই হল Pronoun .

যেমন - he, she, it, they ইত্যাদি ।

Read more about Pronoun


Verb :--

বাক্যের যে সমস্ত word বা শব্দ কাজ করা বোঝায় সেগুলি হল Verb .

যেমন - do, go, eat ইত্যাদি ।

Read more about Verb


Adverb :- 

Adverb বাক্যস্থিত বিশেষণ এবং ক্রিয়ার দোষ, গুণ, অবস্থার প্রকাশ ঘটিয়ে থাকে ।

যেমন - fast, slowly, very ইত্যাদি ।

Read more about Adverb


Adjective :--

Adjective বাক্যস্থিত noun এর দোষ, গুণ, অবস্থার প্রকাশ ঘটায় ।

যেমন - good, bad, hot, cold ইত্যাদি ।

Read more about Adjective


Preposition :--

বাক্যস্থিত কোন noun বা pronoun এর সঙ্গে অন্য কোনো noun বা pronoun এর সম্পর্ক স্থাপনের কাজ করে Preposition .

যেমন - in, at, on, under ইত্যাদি ।

Read more about Preposition


Conjunction:--

Conjunction দুটি sentence বা বাক্যকে যুক্ত করার কাজ করে থাকে ।

যেমন - and, but ইত্যাদি ।

Read more about Conjunction


Interjection :--

Interjection হল সেই শব্দ যার দ্বারা মানুষের মনের ভাবের প্রকাশ ঘটে ।

যেমন - oh, alas, hurrah ইত্যাদি ।

Read more about Interjection