ইংরেজি ব্যাকরণে Gender একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি আমাদের জানায় কোনো noun পুরুষ, নারী, বস্তু বা সাধারণ লিঙ্গ বোঝাচ্ছে কিনা। সঠিকভাবে Gender বুঝতে পারলে বাক্য গঠন আরও পরিষ্কার হয়।

Definition of Gender in English Grammar, Gender in English Grammar in Bengali

Gender definition :-

Gender এর আভিধানিক অর্থ হল লিঙ্গ । স্ত্রী ও পুরুষ কে পৃথক ভাবে বোঝাতে Noun ও Pronoun এর পরিবর্তিত রূপকে বলা হয় Gender বা লিঙ্গ ।


What is Gender in simple words ? /  Gender definition sociology

আরও সহজ ভাষায় বলতে গেলে Gender হল সেই Noun বা Pronoun যা একজন মানুষকে সমাজের কাছে স্ত্রী অথবা পুরুষ হিসেবে একটি পৃথক পরিচয় প্রদান করে ।

Types of Gender :-

ইংরেজিতে Gender কে চার ভাগে ভাগ করা হয় ।

যথা - ১. Masculine Gender ( পুং লিঙ্গ )

         ২. Feminine Gender ( স্ত্রী লিঙ্গ )

         ৩. Common Gender ( উভয় লিঙ্গ )

         ৪. Neuter Gender ( ক্লীব লিঙ্গ )

Masculine Gender with example :-

যে সমস্ত Noun দ্বারা পুরুষ জাতিকে বোঝানো হয় তাদের Masculine Gender বলে ।
যেমন - Man, Dog, Boy ইত্যাদি ।

( Man, Dog, Boy ) এই তিনটি শব্দই পুরুষ জাতিকে বোঝায়, তাই এগুলি হল Masculine Gender .

Feminine Gender with example :-

যে সমস্ত Noun দ্বারা স্ত্রী জাতিকে বোঝানো হয় তাদের Feminine Gender বলে ।
যেমন - Woman ( মহিলা ), Bitch ( কুক্কুরী ), girl ইত্যাদি ।

( Woman, Bitch, Girl ) এই শব্দ তিনটি স্ত্রী জাতিকে বোঝায়, তাই এগুলি হল Feminine Gender .

Common Gender with example :-

যে সমস্ত Noun দ্বারা স্ত্রী ও পুরুষ উভয় জাতিকেই বোঝানো হয় তাদের Common Gender বলে । যেমন - Teacher , Student, Doctor ইত্যাদি ।

( Teacher, Student, Doctor ) এই  শব্দগুলির দ্বারা স্ত্রী ও পুরুষ উভয়কেই  সম্বোধন করা হয় তাই এগুলি হল Common Gender .

Neuter Gender with example :-

যে সমস্ত Noun দ্বারা অচেতন বা জড় পদার্থকে বোঝানো হয় তাদের Neuter Gender বলে ।

যেমন - Chair, Table, House ইত্যাদি ।

( chair, table, house ) এই তিনটি শব্দই জড় পদার্থ, তাই এদের Neuter Gender বলে  ।

Gender rules :-

  • Masculine Gender কে Feminine Gender  করার কোন ধরাবাঁধা নিয়ম নেই । এগুলোকে অভ্যাসের  দ্বারা ধীরে ধীরে আয়ত্ত করতে হবে । যেমন - Boy - Girl, Man - Woman, Husband - Wife ইত্যাদি ।
  • Proper Noun -এর ক্ষেত্রে কোনটি Masculine Gender আর কোনটি Feminine Gender তা নাম দেখলেই বোঝা যায় । যেমন - Ram - Bani, Bimal - Sita ইত্যাদি।
এখানেRam ও Bimal হল ছেলেদের নাম, অর্থাৎ          এরা Masculine Gender এবং Bani ও Sita হল      মেয়েদের নাম, অর্থাৎ এরা হল Feminine Gender .

  • Noun এর সঙ্গে পুংলিঙ্গ বাচক শব্দ যোগে Masculine Gender হয় এবং স্ত্রীলিঙ্গ বাচক শব্দ যোগে Feminine Gender হয় ।
যেমন - Man servant ( চাকর ) - Maid servant      ( চাকরানী ), Grand father ( ঠাকুরদা ) - Grand      mother ( ঠাকুরমা ) ইত্যাদি ।

  • কিছু কিছু Noun এর শেষে "ess" যোগ করে Masculine থেকে Feminine Gender করা হয় । যেমন - Lion ( সিংহ ) - Lioness ( সিংহী ), Tiger (বাঘ) - Tigress ( বাঘিনী ), Prince ( রাজকুমার ) - Princess ( রাজকুমারী ) ইত্যাদি ।

  • কতকগুলি Noun কে স্ত্রী ও পুরুষ উভয় অর্থেই ব্যবহার করা হয় । এদের Common Gender বলে ।যেমন - Teacher, Student, Baby ইত্যাদি ।

  • Noun এর মতো Pronoun এরও Gender হয় । যেমন - He, She ইত্যাদি ।

  • Neuter Gender যুক্ত Noun এর পরিবর্তে যে Pronoun বসে সেটিও Neuter Gender হয় । যেমন - It ইত্যাদি ।


Other important topics :-